ফটোগ্রাফার হবেন কি করে ? কোথায় শিখবেন ফোটোগ্রাফি ?

প্রথম পদক্ষেপ : 1st Step 

সব থেকে আগে ভাবুন কি তুলবেন ? কার ছবি তুলবেন ? কার ছবি তুলতে আপনার ভালো লাগে ? ধরুন আপনার পাখির ছবি তুলতে খুব ভালো লাগে, যেখানেই যেরকম ধরণের পাখি দেখেন, মোবাইল নিয়ে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েন, অবাক হয়ে যান কোনো এনিম্যাল ম্যাগাজিনে দারুন কোনো পাখি কিংবা জন্তুর ছবি দেখলে, তো আপনি ডেফিনিটলি এনিম্যাল ফটোগ্রাফার হওয়ার যোগ্যতা রাখেন। ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফি নিয়ে আপনার ইন্টারেস্ট চূড়ান্ত, তো শুরু করুন ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফি। 

Image of Snake by Ranjan Bhattacharya Photography
Snake in Nandankanan Zoological Park


Image of a White Tiger by Ranjan Bhattacharya Photography
White Tiger in Nandankanan Zoological Park

আবার ধরুন সুন্দরী কোনো মহিলা কিংবা সুঠাম কোনো পুরুষের বিভিন্ন রূপ আপনাকে আকৃষ্ট করে, তাদের চাহুনি থেকে শুরু করে তাদের শারীরিক সৌন্দর্য্য আপনাকে মুহ্যমান করে তোলে, আপনাকে ভাবায় তাদের আকর্ষণীয় বা উত্তেজনাপূর্ণ আবেদন, তাহলে ডেফিনিটলি আপনি লাইফস্টাইল ফোটোগ্রাফি বা ফ্যাশন ফোটোগ্রাফি বা ক্যান্ডিড ফোটোগ্রাফি। 

Ad Campaign by Ranjan Bhattacharya Photography
Ad Campaign by Ranjan Bhattacharya Photography

এবারে ভাবুন আপনার এইসব কিছুই ভালো লাগে না, আপনার শুধু  অদ্ভুত অদ্ভুত আলটপকা ছবি তুলতে ভালো লাগে। যেমন "রাস্তায় দাঁড়ানো বৌদির ছাতা তা হটাৎ দমকা হওয়ায় উড়ে গেলো", "দাদু কল্কে তে দারুন ভাবে গাঁজায় সুখটান দিচ্ছে", "দুটো ব্যাঙের মধুচন্দ্রিমা", "ষাঁড় কুকুরের যুদ্ধ", "হলুদ ট্যাক্সি তে লাল শাড়ী তে এক সুন্দরীর সিগারেটে টান", "দোল পূর্ণিমায় শান্তিনিকেতন"। তাহলে আপনি শুরু করুন স্ট্রিট ফোটোগ্রাফি বা অ্যাবস্ট্রাক্ট ফোটোগ্রাফি।  

Holi shoot by Ranjan Bhattacharya Photography

কিংবা ধরুন আপনি শুধু পয়সা ইনকাম করতে চান ওপরের সবকটা স্কিল নিয়ে, আর চান দু চারটে  BMW কিনতে, শুরু করুন Wedding ফোটোগ্রাফি।  

Wedding  Dr. Souvonik & Dr. Debarati  Ranjan Bhattacharya Photography
Wedding Dr. Souvonik & Dr. Debarati

দ্বিতীয় পদক্ষেপ : 2nd Step

এবারে অন্তত আপনি বুঝে গেছেন আপনার ভালো কি লাগে ? কিসের ছবি দেখতে আপনার ক্লান্ত লাগে না ? সুতরাং এবারে বুঝতে হবে কত ধরণের ফোটোগ্রাফি হয় ? তাহলে এবারে আরেকটু গভীর যাবো যে আমরা কোন ধরণের ফোটোগ্রাফি শিখবো ? 

ফটোগ্রাফির প্রকারভেদ : Types of Photography

1. স্ট্রিট ফটোগ্রাফি : Street Photography

স্ট্রিট ফটোগ্রাফি হল জীবন, সংস্কৃতি এবং মানবতাকে অকপটভাবে তুলে ধরার শিল্প। সহজ কথায়, রাস্তার ফটোগ্রাফি হল দৈনন্দিন জীবন এবং সমাজের নথিপত্র। স্ট্রিট ফটোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগ, মানবতা এবং আত্মাকে ক্যাপচার করা।
Street Photography by Ranjan Bhattacharya Photography
Street Photography by Ranjan Bhattacharya Photography

2. বিবাহের ফোটোগ্রাফি : Wedding Photography

একজন বিবাহের ফটোগ্রাফার সেই স্মৃতিচারণ করে, যেটা অনেকের জন্যই তাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। অপরিবর্তনীয় মুহূর্তগুলি ক্যাপচার করা এবং সেগুলিকে ছবিতে অনুবাদ করা একটি শেখা দক্ষতা এবং একটি শিল্প ফর্ম উভয়ই৷ জীবনে একবারের অভিজ্ঞতাকে স্মরণ করে ছবি তোলার দায়িত্ব অনেক বেশি।

বিবাহের ফটোগ্রাফি হল বিবাহ সম্পর্কিত কার্যকলাপের ফটোগ্রাফি। এটি বিয়ের আগে দম্পতির ফটোগ্রাফের পাশাপাশি বিবাহ এবং রিসেপশনের কভারেজ অন্তর্ভুক্ত করে।
Wedding - Dr. Souvonik & Dr. Debarati - Ranjan Bhattacharya Photography
Wedding - Dr. Souvonik & Dr. Debarati

3. স্পোর্টস ফটোগ্রাফি : Sports Photography

স্পোর্টস ফটোগ্রাফি হল ক্রীড়া ইভেন্ট, ক্রীড়াবিদ বা একটি নির্দিষ্ট ক্রীড়া দলের ছবি তোলা। এটি বিশ্বব্যাপী ক্ষেত্র, আদালত এবং আখড়াগুলিতে আবেগ এবং আবেগকে ক্যাপচার করে, অ্যাথলেটিক ইভেন্টগুলিকে আইকনিকগুলিতে পরিণত করে।
Sports Photography by Ranjan Bhattacharya
Sports Photography by Ranjan Bhattacharya

4. বুডোয়ার ফটোগ্রাফি : Boudoir Photography

এটা এখন দারুন চলছে মার্কেটে। বুডোয়ার ফটোগ্রাফি হল একটি সেক্সি নতুন প্রবণতা যা বিশেষ করে কনের পক্ষ থেকে তার বরের কাছে বিয়ের দিন উপহার হিসেবে জনপ্রিয়। Boudoir ফটোগ্রাফি হল একটি ফটোগ্রাফিক শৈলী যা এর বিষয়গুলির অন্তরঙ্গ, রোমান্টিক এবং কখনও কখনও ইরোটিক ছবিগুলিকে সমন্বিত করে, প্রাথমিকভাবে বিষয় এবং তার রোমান্টিক অংশীদারদের ব্যক্তিগত উপভোগের উদ্দেশ্যে।
Boudoir Photography by Ranjan Bhattacharya
Boudoir Photography by Ranjan Bhattacharya
এছাড়াও আরো কিছু ধরণের ফোটোগ্রাফি আছে, যেগুলো আমরা পরে আলোচনা করবো, অবশ্যই তোমরা কমেন্টস করে জানতে চাইলে। এবারে আমরা আসি শিখবো কোথায় ? 

দ্বিতীয় পদক্ষেপ : 2nd Step 

to be continued...




মন্তব্যসমূহ

  1. please let me know if you want to learn more about photography by comments on this topic.

    উত্তরমুছুন
  2. আপনি যদি এই বিষয়ে মন্তব্য করে ফটোগ্রাফি সম্পর্কে আরও জানতে চান তবে দয়া করে আমাকে জানান।

    উত্তরমুছুন
  3. দাদা, মডেলের ছবি তুলতে আগ্রহী, কি ভাবে তুলবো ? শিখবো কোথায় ? আমার সুন্দরী মেয়েদের ছবি তুলতে দারুন লাগে, ক্যামেরা কেনার পরে নেক্সট স্টেপ কি ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. খুব দারুন প্রশ্ন। এমন প্রশ্ন অনেকের মনেই থাকতে পারে, তাই একটু বিস্তার এ বোঝাই ব্যাপারটাকে। তোমাকে শুরু থেকে স্টেপ wise ভাবতে হবে, তাহলে দেখেব তোমার জন্যে এই ফিল্ড তা অনেক তা easy হয়ে যাবে।

      প্রথম স্টেপ : তোমাকে এমন ছবি তুলতে হবে বা তোলা শিখতে হবে যাতে সুন্দরী মেয়েরা তোমাকে দিয়ে ছবি তোলাতে আগ্রহী হয়, তোমার ছবিতে যেকোনো মানুষ যেন আরো সুন্দর লাগে।

      দ্বিতীয় স্টেপ : শিখবে কোথায় ? উত্তর : প্রথমত YouTube। এই প্রফেশন এ যেকোনো একজন কে গডফাদার বানাতে হয়। যাকে তুমি পছন্দ করো, যার তোলা ছবি তোমার দারুন লাগে, তাকে তুমি follow করো। দরকার পড়লে ২ তিন জন কে গডফাদার বানাও, দেখো তারা কিভাবে শুট করছে, কিভাবে মডেলস দের ইন্সট্রাকশন দিচ্ছে, কি লেন্স use করছে, কেমন ভাবে লাইটিং করছে। তো এমন করলে মোটামুটি ধারণা হয়ে যাবে তোমাকে শুটিং তা করতে কিভাবে হবে, এবং তোমার কি কি লাগবে শুটিং করতে।

      তৃতীয় স্টেপ : এবারে রিকোয়েস্ট করলে তারপরে বলবো। হাহাহাহা 😀

      মুছুন
  4. উত্তরগুলি
    1. Jarur sikhaunga Sir, main to hu hi sikhane ke lie. Aap hukum karo kya kya sikhna hain, aur keise sikhna hain ? Waise Aap to Pro ho... Gaming duniya ka Betaz Badshah...

      মুছুন
  5. Thank you so much for your appreciation Dude. Will definitely post some interesting facts about photography.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি করে জানবে যে তোমার তোলা ছবি টাই হলো বেস্ট ?

আইফোন বনাম ডিএসএলআর: ফটোগ্রাফির বিস্তারিত বিশ্লেষণ